হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা সিটিতে জোট ছাড়াই লড়বে এনসিপি, তারিকুলকে প্রার্থী ঘোষণা

 কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লা কবি কাজী নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে আজ সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে কুসিক নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করে এনসিপি। ছবি: আজকের পত্রিকা

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম। আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কুমিল্লা নগরীর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ যেভাবে এনসিপির প্রার্থীদের প্রতি সমর্থন দেখিয়েছেন, তাতে দলটি আশাবাদী—স্থানীয় সরকার নির্বাচনেও সেই আস্থার প্রতিফলন ঘটবে। মেয়র পদে অ্যাডভোকেট তারিকুল ইসলাম কুমিল্লা নগরবাসীর প্রত্যাশা পূরণে সক্ষম হবেন।’

এ সময় তারিকুল ইসলাম বলেন, ‘জোটের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কৌশল নিয়েই এগোচ্ছে এনসিপি। ইতিমধ্যে দেশের পাঁচটি সিটি করপোরেশনে দলটি একক প্রার্থী ঘোষণা করেছে। আগেভাগেই প্রার্থী ঘোষণা করার লক্ষ্য হলো, সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা এবং বিজয়ের লক্ষ্যে সুপরিকল্পিতভাবে মাঠে নামা।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সংগঠক নাভিদ নওরোজ শাহ, জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব আবু বাকের মজুমদার, কুমিল্লা মহানগরের প্রধান সমন্বয়কারী সিরাজুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু