হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে বিকল ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

বিকল ট্রাকের পেছনে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিকল ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম কাজী জাফর (৩৫)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মানিকারহাট গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

রোববার (৭ জুন) সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে চট্টগ্রামমুখী মহাসড়কে চলন্ত অবস্থায় একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন ২০-৬৫৭৫) সামনে থাকা একটি বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের চালক গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই নাজিম উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু