হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

 কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লার কাবিলা বাজারে বিজিবির অভিযানে জব্দ করা আতশবাজি। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার কাবিলা বাজার থেকে তিন কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ করেছে বিজিবি। আজ শুক্রবার এ তথ্য জানান কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্তের উপস্থিতিতে বিজিবি এবং র‍্যাব সদস্যদের সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স দল গঠন করে এ অভিযান চালানো হয়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকারের ১৪ লাখ ১৫ হাজার ৪০০টি অবৈধ ভারতীয় আতশবাজি এবং অবৈধ মালপত্র বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮ লাখ ৮ হাজার টাকা।

লেফটেন্যান্ট কর্নেল জাহিদ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে এসব মালপত্র আটক করা হয়। এগুলো বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে।

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু