হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি ও জনশান্তি বিনষ্ট করার অভিযোগে দুই তরুণকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর ও ডগ্রাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে আটকের পর তাঁদের এই দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত তরুণেরা হলেন উপজেলার নাইঘর গ্রামের হালিম মিয়ার ছেলে মো. সোহেল আজাদ (২৩) এবং ডগ্রাপাড়া গ্রামের মো. ইকবাল হোসেনের ছেলে মো. ইয়াছিন (১৯)।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক হওয়ার পর সোহেল আজাদ ও ইয়াছিন মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সোহেল আজাদকে ১৫ দিন এবং ইয়াছিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, জনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু