হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লা ও চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বেলতলী বাজার এলাকার ঘোষগাঁও চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছে সদর দক্ষিণের বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের হাসান (৭) ও হোসাইন (৭)। স্থানীয় ইউপি চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, দুই যমজ ভাই হাসান ও হোসাইন স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত। মাদ্রাসা বন্ধ থাকায় বাড়িতে এসে খেলতে বের হয় তারা। পরে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের সদস্যরা দুপুর ১২টায় দিকে বাড়ির পাশে একটি গর্তের পানিতে ভাসতে দেখেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে মৃত্যুর বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।’

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু