হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

‎পরিবার নিয়ে কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। ছবি: আজকের পত্রিকা

‎কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা। এ সময় তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ সোমবার আসরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং আমির হামজার গাড়িচালক সাদ্দাম হোসেন।

অভিযোগে বলা হয়েছে, হামলায় জড়িত ব্যক্তিরা হলেন হাসাদাহ বাজার এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তাঁর ছেলে শাহরিয়ার ও রিমন।

আহত আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে সংসদ সদস্য আমির হামজা একটি গাড়িতে এবং তিনি ও তাঁর বোনসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে আরেকটি গাড়িতে জীবননগরের উদ্দেশে রওনা হন। পথে হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাঁদের গাড়ির সামনে এসে গতি রোধ করে। বারবার হর্ন দেওয়ার পরও ইজিবাইকটি সরানো না হলে গাড়িচালক নিচে নেমে কথা বলেন। পরে ইজিবাইকচালক বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন।

আবু বক্কর আরও জানান, এ সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে তাঁর ওপর হামলা চালান। তিনি নিজেকে এমপি আমির হামজার শ্যালক পরিচয় দিলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাঁর মুখে আঘাত করে। একপর্যায়ে তাঁর বোন গাড়ি থেকে নেমে এলে তাঁকে ও এমপি আমির হামজার উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়।

খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখসহ থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে এমপি আমির হামজা ও তাঁর পরিবারের সদস্যরা জীবননগর থানায় অবস্থান করছেন।

এ বিষয়ে সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে এমপি আমির হামজা ও তাঁর পরিবারের সদস্যরা থানায় রয়েছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ উদ্বোধন, চালু হওয়া নিয়ে শঙ্কা

দর্শনা সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

জীবননগর সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

নারী নৃত্যশিল্পীর আত্মহত্যা, মরদেহ দাফনে বাধা

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু: ক্যালেন্ডার মেনে বাজারজাত করার নির্দেশ

ভুয়া চিকিৎসক তাফহিমুল ফের কারাগারে, হাসপাতাল বন্ধের নির্দেশ

অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা

ভুল প্রশ্নপত্রে ২৫ মিনিট দাখিল পরীক্ষা, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি

জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

চুয়াডাঙ্গায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার