হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘বাংলার জয়যাত্রা’র বিষয়ে সরকার সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে: নৌপরিবহনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম আজ শনিবার চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি: আজকের পত্রিকা

হরমুজ প্রণালি অতিক্রম করার অনুমতি না পাওয়া ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের বিষয়ে সরকার সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘জাহাজটি এবং জাহাজে থাকা ক্রুদের নিরাপত্তার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছি।’

আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের (এনএমআই) ২৮তম ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, ‘জাহাজটির ৩১ জন বাংলাদেশি ক্রুর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আশা করছি, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দ্রুত এর সমাধান আসবে।’

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের হাতে দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, ‘যেকোনো বড় সিদ্ধান্তে সরকার দেশের স্বার্থকেই সবার ওপরে রাখবে। বন্দরের মুনাফা নিশ্চিত করা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়টি পর্যালোচনার পর তবেই এই বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’

জ্বালানি তেলের সরবরাহ বিষয়ে শেখ রবিউল আলম বলেন, ‘দেশে বর্তমানে চাহিদার বিপরীতে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে। পেট্রলপাম্পগুলোতে আমাদের জ্বালানি সরবরাহ স্বাভাবিক আছে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম চাহিদা তৈরি করে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে। ইতিমধ্যে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী বলেছেন, ‘মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণেরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সক্ষমতা তুলে ধরবে। বাংলাদেশও দক্ষ জনশক্তির মাধ্যমে সমুদ্র খাতে আরও এগিয়ে যেতে চায়।’

শেখ রবিউল আলম আরও বলেন, ‘শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, এর মূল লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ। আপনারা শুধু ব্যক্তি নন, আপনারা জাতির সম্পদ। বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে আপনারা বাংলাদেশের পরিচয় তুলে ধরবেন, দেশের সক্ষমতা ও স্মার্টনেস প্রদর্শন করবেন।’

অনুষ্ঠানে মেরিটাইম সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী প্রশিক্ষণার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন।

এর আগে গতকাল শুক্রবার হরমুজ প্রণালিতে প্রবেশ করেও অতিক্রম করতে পারেনি সরকারি মালিকানাধীন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালি থেকেই আবার ফেরত পাঠিয়েছে জাহাজটি। শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় জাহাজটি হরমুজ অতিক্রম করার জন্য যাত্রা শুরু করে। ইরানের নৌবাহিনী শুক্রবার রাত সাড়ে ১২টায় হঠাৎ সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করতে বলে এবং ফেরত যাওয়ার নির্দেশনা দেয়।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ