হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়া প্রেসক্লাবে সাংবাদিকের ওপর হামলা, যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  

প্রধান আসামি যুবদল নেতা এস এম রেজা রিপন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কথিত যুবদল নেতা এস এম রেজা রিপনসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

হামলার শিকার দৈনিক যুগান্তরের পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে পটিয়া থানায় মামলাটি করেন। মামলায় এস এম রেজা রিপনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৯ জুন দুপুরে সাংবাদিক আবেদুজ্জামান আমিরী পটিয়া প্রেসক্লাবে অবস্থান করছিলেন। এ সময় এস এম রেজা রিপনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল প্রেসক্লাবে প্রবেশ করে। পরে তাঁরা তাঁকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে প্রকাশ্যে মারধর করে বলে অভিযোগ করা হয়।

হামলার শিকার সাংবাদিক আবেদুজ্জামান আমিরী দাবি করেন, ২০২৫ সালের ৫ নভেম্বর দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘পটিয়ায় শ্রীমাই খালে দুই যুবদল নেতার ধ্বংসযজ্ঞ’ শীর্ষক প্রতিবেদনের জেরে তিনি দীর্ঘদিন ধরে হুমকি ও ক্ষোভের মুখে ছিলেন। ওই প্রতিবেদনের কারণে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দাখিল করা অভিযোগ তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলাটি রেকর্ড করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

এদিকে ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ