হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের ইকোনমিক জোন এলাকার হেলথ কেয়ার লাইফ সায়েন্স লিমিটেডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন নিরাপত্তাকর্মী মো. ইসমাইল হোসেন (৩০), জাহাঙ্গীর (২৫) ও সুলতান (২৬)।

গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত কৌশলে প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে চুরির উদ্দেশ্যে তৎপরতা চালায়। এ সময় বাধা দিতে গেলে নিরাপত্তাকর্মীদের ওপর চড়াও হয়। তিনজন নিরাপত্তাকর্মীকে ঘেরাও করার চেষ্টা করলে তাঁদের চিৎকারে প্রতিষ্ঠানের অন্য নিরাপত্তাকর্মী ও কর্মচারীরা ঘটনাস্থলে এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

হেলথ কেয়ার লাইফ সায়েন্স লিমিটেডের হেড অব অ্যাডমিন ভূঁইয়া আবু মো. সাদাত বলেন, ‘আজ ভোরে পাঁচ-ছয়জনের একটি দল চুরির উদ্দেশ্যে আমাদের প্রজেক্টে প্রবেশ করে। একপর্যায়ে আমাদের ডিউটিরত নিরাপত্তাকর্মীদের মারধরের চেষ্টা করা হলে তাদের চিৎকারে অন্যরা এগিয়ে এলে চোরেরা পালিয়ে যায়। পরে ইকোনমিক জোন পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করলে তারা জোরারগঞ্জ থানায় অভিযোগ দিতে পরামর্শ দেয়। আমরা জোরারগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘হেলথ কেয়ারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তসাপেক্ষে খতিয়ে দেখা হচ্ছে।’

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন