হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

মোহাম্মদ সোলাইমান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোহাম্মদ সোলাইমানকে (৪২) গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ। আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পটিয়া পৌর সদরের ইন্দ্রপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক ক্য লাহ্‌ চিং মারমা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির পরিবার পটিয়ায় একটি ভাড়া করা বাসায় থাকে। তাদের পাশের ঘরেই বসবাস করতেন অভিযুক্ত সোলাইমান। গত ১৭ মার্চ শিশুটির মা-বাবা বাইরে কাজে ব্যস্ত থাকার সুযোগে সোলাইমান শিশুটিকে নিজের ঘরে নিয়ে যান। পরে তাকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে ও ১০ টাকা দিয়ে ফুসলিয়ে ধর্ষণ করা হয়।

গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। ধর্ষণে সহায়তার অভিযোগে মামলার ২ নম্বর আসামি সোলাইমানের স্ত্রী নূর আক্তারকে (৩২) ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।’

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ