হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমরণ অনশনে চবির ২ শিক্ষার্থী অসুস্থ

চবি সংবাদদাতা

চবির চারুকলা ইনস্টিটিউটের ৯ শিক্ষার্থীর আমরণ অনশন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে নেওয়ার দাবিতে আমরণ অনশন করছেন নয়জন শিক্ষার্থী। অনশনে দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলিয়ে যাবেন বলে জানান তারা।

আজ মঙ্গলবার সরেজমিন দেখা যায়, শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে এ অনশন কর্মসূচি পালন করছেন। অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা সংহতি প্রকাশ করেছেন।

এর আগে সোমবার বেলা ৩টা থেকে অনশন শুরু হয়। ২৬ ঘণ্টা পার হলেও অনশন থেকে সরে আসেননি শিক্ষার্থীরা। এর মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ায় তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা হলেন চারুকলা ইনস্টিটিউটের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. শাহরিয়ার হাসান সোহেল, ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী খন্দকার মাসরুল আল ফাহিম, ২০১৯-২০ সেশনের নূর ইকবাল সানি, ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ইসরাত জাহান ইয়ামিন।

একই সেশনের শিক্ষার্থী মালিহা চৌধুরী, ইসরাত জাহান, নুসরাত জাহান ইপা, ২০২৩-২৪ সেশনের তরিকুল ইসলাম মাহী ও একই সেশনের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম মিনহাজ।

শিক্ষার্থীরা বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে গত ডিসেম্বরে জানানো হয়েছিল, এ বছরের ৩১ মার্চের মধ্যেই এই স্থানান্তর সম্পন্ন করা হবে। সে সময়সীমা পেরিয়ে গেলেও এখনো তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ লক্ষ করা যায়নি। প্রশাসনের দেওয়া সময় পেরিয়ে গেছে অনেক আগেই। আমরা বারবার আশ্বাস পাচ্ছি, কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। প্রশাসনের অনেকেই আমাদের বোঝানোর চেষ্টা করছেন।’

তাঁরা বলেন, ‘আমাদের দাবি হলো, যৌক্তিক সমাধানের মাধ্যমে চারুকলা ইনস্টিটিউটকে যেন মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়। এখনো কেন এই কাজে বিলম্ব হচ্ছে, এটা আমাদের প্রশ্ন। এর আগে ১০০ দিন টানা আন্দোলন করেছি। প্রশাসন আমাদের আশ্বাস দিলেও চারুকলা ক্যাম্পাস আলোর মুখ দেখছে না। দ্রুত সময়ের মধ্যে চারুকলাকে ক্যাম্পাসে দেখতে চাই। আমরা মরে গেলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে।’

উল্লেখ্য, আবাসনসংকট, জীবনযাত্রার অত্যধিক খরচ, চারুকলার ভবনসমূহের বেহাল দশাসহ বিভিন্ন কারণে মূল ক্যাম্পাসে ফেরার আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সর্বশেষ গত ডিসেম্বরে আন্দোলনের পর প্রশাসন ১ এপ্রিল থেকে ক্যাম্পাসে ক্লাস করার আশ্বাস দিলেও তা কার্যকর না হওয়ায় অনশন শুরু করেন তাঁরা।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ