হোম > সারা দেশ > চট্টগ্রাম

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ডিজেল, সিমেন্টসহ আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

কুতুবদিয়া বহির্নোঙর এলাকা থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্ট, একটি ইঞ্জিনচালিত বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার (২৬ ডিসেম্বর) বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়। নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি পাচারকারী চক্র ইঞ্জিনচালিত বোটের মাধ্যমে সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার করছে, এমন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর থেকে ৪২ মাইল অদূরে সন্দেহজনক মাছ ধরার একটি বোট শনাক্ত করে। নৌবাহিনী জাহাজ বোটটিকে থামার সংকেত দিলে বোটটি গতিপথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। পরে নৌবাহিনী জাহাজ ধাওয়া করে ‘এফবি অঙ্কিতা অন্বেষা’ নামক বোটটিকে আটক করে। আটক বোটটি তল্লাশি করে ১০০০ লিটার ডিজেল এবং ৬৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। এ সময় চোরাকারবারে জড়িত ১১ জন সদস্যকেও আটক করা হয়। আটক ব্যক্তিরা জানান, অধিক মুনাফা লাভের আশায় ডিজেল ও সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে জব্দ মালপত্র ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ