হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের আশ্রয়কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে ৮৯ হাজার মানুষকে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঘূর্ণিঝড় মোখায় ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রামের উপকূলবর্তী বিভিন্ন উপজেলায় ৮৯ হাজার ৬৫ জনকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রের নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। এ ছাড়া ৮ হাজারের বেশি গবাদিপশুও আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের এনডিসি তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এনডিসি তৌহিদুল ইসলাম বলেন, সাইক্লোন মোখা মোকাবিলায় চট্টগ্রামের উপকূলবর্তী উপজেলাসমূহে সর্বাত্মক দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে বাঁশখালী উপজেলায় ১১০টি আশ্রয়কেন্দ্রে ৪৫ হাজার ১৪৩ জন, সন্দ্বীপ উপজেলায় ১৬২টি আশ্রয়কেন্দ্রে ২৯ হাজার ৮৮৫ জন, আনোয়ারা উপজেলায় ৩৩টি আশ্রয়কেন্দ্রে ৫ হাজার ২৮০ জন, সীতাকুণ্ড উপজেলায় ৬২টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার ২৮৯ জন, কর্ণফুলী উপজেলায় ১৮টি আশ্রয়কেন্দ্রে ২০০ জন এবং মিরসরাইয়ে আশ্রয়কেন্দ্রে ৬০ জন আশ্রয় নিয়েছেন। 

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দুর্যোগ ব্যবস্থাপনাসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান এই কর্মকর্তা। আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের মধ্যে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এ ছাড়া ১১ মে থেকে সমুদ্রে মাছ-ধরার ট্রলার ও নৌকা  চলাচল বন্ধ আছে। অন্য ধরনের নৌযান ও স্পিডবোট চলাচলও বন্ধ আছে। কোস্ট গার্ড এ কাজ মনিটরিং করছে।

আরও পড়ুন:

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

আনোয়ারায় রূপালী ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার