হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিভে গেল কুড়িয়ে পাওয়া সেই নবজাতকের প্রাণ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা থেকে উদ্ধার করা নবজাতক। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় কুড়িয়ে পাওয়া নবজাতকটিকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব।

জানা যায়, রোববার বেলা সাড়ে ৩টার দিকে অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও দুই নারী নবজাতকটিকে হাসপাতালের পাশে রেখে দ্রুত সেখান থেকে চলে যান। পরে স্থানীয় এক ব্যক্তির নজরে এলে তিনি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

ডা. মোহাম্মদ আবু তৈয়ব জানান, কারা শিশুটিকে হাসপাতালে রেখে গেছে—তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ