হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভাসানচর থেকে পালানো ৩৫ নারী-শিশু আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভাসানচর থেকে পালিয়ে আসা ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গায় ভাসানচর থেকে পালিয়ে আসা নারী ও শিশুসহ ৩৫ রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব। শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর পতেঙ্গা থানার খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-৭ এক বিজ্ঞপ্তিতে জানায়, আটক ৩৫ জনের মধ্যে ১৯টি শিশু রয়েছে। তারা সবাই নোয়াখালীর ভাসানচরে সরকারি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

গতকাল শুক্রবার রাতে তারা অবৈধভাবে ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম নগরীতে আসে এবং পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় অবস্থান নেয়।

আটক ব্যক্তিদের পরে নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

আটকদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, দালালদের মাধ্যমে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নৌকায় করে এসব রোহিঙ্গা চট্টগ্রাম নগরীর পতেঙ্গার উদ্দেশে রওনা দেয়। ভোরে তারা পতেঙ্গায় পৌঁছায়। এখান থেকে তাদের কক্সবাজারের উখিয়ায় যাওয়ার কথা ছিল।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন