হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কলোনিতে আগুন, পুড়ল অর্ধশত ঘর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আগুনে ক্ষতিগ্রস্ত পোড়া ঘর। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরে আগুন লেগে একটি কলোনির অর্ধশত ঘর পুড়ে গেছে। আজ সোমবার সকালে নগরের বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড়সংলগ্ন একটি কলোনিতে (কেডিএস গার্মেন্টসের পেছনে) এই আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে বলেছে, রান্নার চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দগ্ধ বা হতাহতের খবর মেলেনি।

ফায়ার সার্ভিসের কাছের স্টেশনসহ আশপাশ থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায় সংস্থাটির বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ।

জানা গেছে, নগরীর অক্সিজেন মোড় এলাকার রেললাইনসংলগ্ন ওই কলোনিতে অর্ধশত ভাড়া ঘর ছিল। সেখানে পার্শ্ববর্তী পোশাক কারখানার শ্রমিকরাসহ নিম্ন আয়ের মানুষ বসবাস করেন। আগুনে ঘরের ভেতরে থাকা আসবাব পুড়ে ছাই হয়ে গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহ ইমরান বলেন, অক্সিজেন এলাকার একটি বস্তিতে আগুন লাগার খবর পেয়ে সকাল ৯টা ৫০ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আমরা আগুন ছড়িয়ে দিতে দিইনি। তবে আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, রান্নার চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।’ তিনি জানান, আগুনে কোনো হতাহত নেই এবং এ ঘটনায় তিন লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন