হোম > সারা দেশ > চট্টগ্রাম

আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে বিশেষায়িত হাসপাতাল দরকার: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ বুধবার তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতি আয়োজিত ইফতার ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, হাসপাতালে সাধারণ রোগীরা যেন সেবা পায়, সেদিকে নজর রাখতে হবে। নাগরিকদের আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষায়িত হাসপাতাল স্থাপন দরকার।

আজ বুধবার (১১ মার্চ) চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় শ্রেণির মেডিকেল সরকারি কর্মচারী সমিতি আয়োজিত ইফতার ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন এসব কথা বলেন।

চসিক মেয়র বলেন, নাগরিক দুর্ভোগ কমাতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। সে জন্য সবার মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় ও সভাপতি এস এম বশির উদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন, উপাধ্যক্ষ মো. আব্দুর রব, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ঢালী, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম ও কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ইব্রাহিম চৌধুরী।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ