হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে থানায় অসুস্থ পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম

ফাইল ছবি

চট্টগ্রামে ডিউটি শেষে থানায় ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে মোজাম্মেল হক নামের পুলিশের এক কনস্টেবল মারা গেছেন।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ২টা নাগাদ নগরের ডবলমুরিং থানার ভেতরে পুলিশের ওই সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিক থানায় থাকা সহকর্মীরা মোজাম্মেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত পুলিশ সদস্য মোজাম্মেল হকের বিপি নম্বর-৭৬৯৬০২২৫৫৬। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তাঁর নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার আড়াইসিধা গ্রামে।

সিএমপির সহকারী কমিশনার (সদর) আমিনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এটা একটা স্বাভাবিক মৃত্যু ছিল। টহল ডিউটি শেষে উনি থানায় ফেরার পর থানার ভেতরে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে সহকর্মীরা দ্রুত উনাকে চমেক হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উনি স্ট্রোক করেছেন।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, বেলা ২টার দিকে এক পুলিশ সদস্যকে তাঁর সহকর্মীরা হাসপাতালে মৃত অবস্থায় এনেছিলেন। তিনি স্ট্রোক করেছেন বলে তাঁর সহকর্মীরা জানিয়েছিলেন।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ