হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

চবি প্রতিনিধি 

চবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গত ১৫ মাসে যেসব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পেয়েছেন, তাদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে শাখা ছাত্রদল। আজ বৃহস্পতিবার বিকেলে প্রশাসনিক ভবনের সামনে টানা ৬ ঘণ্টা অবস্থান কর্মসূচি শেষে উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের কাছে এ দাবি জানান শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘ছাত্রদল কোনো স্বজনপ্রীতি ও অনিয়ম মেনে নেবে না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছি। এর মধ্যে গত ১৫ মাসে যত নিয়োগ হয়েছে, তাদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের সামনে পেশ করতে হবে। অন্যথায় আমরা আগামী রোববার থেকে কঠোর আন্দোলন নামতে বাধ্য হব।’

এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শাখা ছাত্রদল। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিন্ডিকেট সভায় অবৈধ নিয়োগের অভিযোগে উপাচার্য, দুই উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবি জানান তাঁরা।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ