হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মসলার গুদামে বিষক্রিয়ায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলার গুদামে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ওই শ্রমিকের নাম মো. মাসুদ (৩৫)। তাঁর বাড়ি কুমিল্লা জেলায়। এর আগে শুক্রবার সকালে কোতোয়ালি থানার খাতুনগঞ্জের নবী মার্কেটে অবস্থিত টিপিপি এন্টারপ্রাইজ নামের মসলার একটি গুদাম থেকে মাসুদসহ তিন শ্রমিককে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার রাতে ওই গুদামে ঘুমিয়ে পড়েন তিন শ্রমিক। পর দিন সকালে ঘুম থেকে ওঠার পর মাথায় প্রচণ্ড ব্যথা ও শারীরিক অসুস্থতা অনুভব করেন তাঁরা। তাঁদের মধ্যে মৌসুমের অবস্থা গুরুতর ছিল। পরে গুদামে থাকা অন্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন। তাঁদের মধ্যে মাসুদ চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। বাকি দুজন সুস্থ হয়ে নিজ নিজ বাসায় ফিরেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই মিজানুর রহমান বলেন, ওই গুদামে রাখা মসলাজাতীয় পণ্য বিভিন্ন পোকামাকড় ও ইঁদুরের হাত থেকে বাঁচাতে সেখানে নিয়মিত কীটনাশক ব্যবহার করা হতো। বৃহস্পতিবার রাতেও কর্তৃপক্ষ গুদামে কীটনাশক ছিটিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, কীটনাশকের বিষক্রিয়ায় গুদামের একপাশে ঘুমিয়ে থাকা ওই শ্রমিকেরা আক্রান্ত হয়েছিলেন।

পুলিশ কর্মকর্তা মিজানুর আরও জানান, অভিযোগ থাকলে নিহত ব্যক্তির পরিবারকে লিখিত আকারে জানাতে বলা হয়েছে। কিন্তু তাঁরা অভিযোগ করবেন না বলে জানিয়ে দেন।

এ বিষয়ে জানতে টিপিপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এস এম সালাউদ্দিনের মোবাইল ফোন একাধিকবার কল ও বার্তা পাঠানোর পরও তিনি সাড়া দেননি।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন