হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে গুলিবিদ্ধ ‘সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গা সৈকত এলাকায় গুলিবিদ্ধ হওয়া নগর পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর (৪২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার (২৫ মে) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

এর আগে গত শুক্রবার রাত ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা সৈকত এলাকায় তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন যুবক পতেঙ্গা সৈকতের পশ্চিম পয়েন্টে একটি দোকানে বসে ছিলেন। হঠাৎ করে মোটরসাইকেলে করে কয়েকজন এসে আকবরকে লক্ষ্য করে গুলি ছুড়ে চলে যায়। পরে শরীরে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় ঢাকাইয়া আকবর রাস্তায় পড়ে কাতরাতে থাকেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। একই ঘটনায় শিশুসহ আরও দুজন গুলিবিদ্ধ হয়েছিলেন। তাঁদেরও চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, আলী আকবর নগরের বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় বসবাস করতেন। তাঁর বিরুদ্ধে বায়েজিদ শিল্প এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। তিনি ২০০০ সালের চাঞ্চল্যকর এইট মার্ডার মামলার আসামি ও শিবির ক্যাডার সাজ্জাদ হোসেন খানের একসময়কার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বলে জানা যায়।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন