হোম > সারা দেশ > চট্টগ্রাম

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

শাহেদ ইসলাম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের পর দিন মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭) নামের এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার ৫ নম্বর পারুয়া ইউনিয়নের হাজারি হাট এলাকার একটি খেতে তার লাশ পাওয়া যায়।

শাহেদ ইসলাম একই এলাকার মহৎপাড়া এলাকার মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শাহেদের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয় শাহেদ। রাতে বাড়ি ফেরায় অনেক খোঁজাখুঁজির পর রাতে রাঙ্গুনিয়া মডেল থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ ভোরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া থানা-পুলিশ গলাকাটা অবস্থায় শাহেদের লাশ উদ্ধার করে।

প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পুলিশ জানাতে পারেনি।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ