হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

জব্দ করা পণ্য। ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে সুলতানপুর ব্যাটালিয়নের আওতাধীন কসবার মঈনপুর বিওপির বিজিবি ও ব্রাহ্মণপাড়ার শশীদল বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় শাড়ি, ৪০ লাখ ৯৫ হাজার টাকার একটি পিকআপসহ ভারতীয় বাসমতি চাল।

জব্দ করা পণ্য। ছবি: সংগৃহীত

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দ করা পণ্য ও পিকআপ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন