হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে ভারী বর্ষণে চুয়েটে ঢুকেছে পানি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে তিনটি কাঁচা বসতঘর অর্থাৎ মাটির গুদাম ধসে পড়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় উপজেলার পাহাড়তলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণবাগ পাড়ার গৌঙ্কিম দাশের বাড়িতে এই ঘটনা ঘটে। অন্যদিকে রাউজানের পাহাড়তলি ইউনিয়নে অবস্থিত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে পানি ঢুকে পড়েছে। 

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানি বেড়ে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। এর মধ্যে পৌরসভার বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। ভারী বর্ষণ অব্যাহত আছে ৷ বৃষ্টি বন্ধ না হলে পানি বেড়ে জনদুর্ভোগ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আরও দুই তিন দিন ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। 

পাহাড়তলি ইউনিয়নে বসতঘর ধসের ঘটনায় আশা দাশ নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধা ও বৃত্তি দাশ নামে ৪০ বছর বয়সী দুই নারী আহত হয়েছেন। আহত আশা দাশ জুনু দাশের স্ত্রী ও বৃত্তি দাশ গৌঙ্কিম দাশের স্ত্রী। ক্ষতিগ্রস্তরা হলেন গৌঙ্কিম দাশ, মিন্টু দাশ, শিবু দাশ। 

স্থানীয় লোকজন জানিয়েছেন, ভারী বর্ষণে ওই এলাকায় পানি বেড়ে একাধিক বসতঘরে প্রবেশ করেছে। এ সময় তিনটি কাঁচা বসতঘর ধসে পড়েছে। ঘরে থাকা আশা দাশ ও বৃত্তি দাশ নামে দুই নারী সামান্য আহত হয়েছেন। তারা দুজন প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, ভারী বর্ষণে কারণে তিন ভাইয়ের দুটি কাঁচাঘর ধসে গেছে। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। যে এলাকায় ঘটনা ঘটেছে ওই এলাকাটি নিচু হওয়ায় পানির নিচে তলিয়ে যাওয়ায় এই ঘটনা ঘটে। 

এদিকে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার বলেন, ‘বসতঘর ধসের খবর পেয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।’ 

চট্টগ্রামে ১৭ জুন শুরু হচ্ছে ১০ দিনের শাহাদাতে কারবালা মাহফিল

বেওয়ারিশ হিসেবে দাফনের দুই বছর পর বৃদ্ধের পরিচয় শনাক্ত, খুনি নিজ সন্তান

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু