হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রতিমা বিসর্জনে পতেঙ্গা সৈকতে ভক্তদের ঢল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সৈকতে আজ বৃহস্পতিবার দুপুরের পর প্রতিমা বিসর্জন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জন শুরু হয়। আজ বৃহস্পতিবার বেলা ২টা থেকে প্রতিমা বিসর্জনের জন্য সৈকতে ভিড় করে হিন্দু ধর্মাবলম্বীরা। যদিও বৈরী আবহাওয়ার কারণে প্রতিমা বিসর্জনে কিছুটা বেগ পেতে হয় ভক্তদের।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়। সনাতনী পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবী দুর্গা মর্ত্যে এসেছেন গজে (হাতি) চড়ে। কৈলাসে ফিরে যাচ্ছেন দোলায় চেপে। গজে চড়ে দেবীর আগমনের অর্থ হলো শুভ।

এদিকে সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের জন্য ট্রাকবাহী প্রতিমা নিয়ে ঢাকঢোল বাজিয়ে ভক্তরা জড়ো হতে শুরু করেন পতেঙ্গা সৈকতে। এরপর শুরু হয় প্রতিমা বিসর্জনের পালা।

জানা গেছে, এ বছর চট্টগ্রাম মহানগরীর প্রধান পূজামণ্ডপ জে এম সেন হলসহ ১৬টি থানা এলাকায় ব্যক্তিগত, ঘটপূজাসহ ২৯২টি মণ্ডপে পূজা দুর্গোৎসব হয়। এ ছাড়া চট্টগ্রামের ১৫ উপজেলায় মোট মোট পূজামণ্ডপের সংখ্যা ২ হাজার ২০২টি।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. সুলতান আহসান উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, শান্তিপূর্ণভাবে সাগরে প্রতিমা বিসর্জন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। নির্বিঘ্নে প্রতিমা বিসর্জনের জন্য সৈকত ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন