হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজস্থলীতে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পিকআপ, নিহত ১ 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে পিকআপ পাহাড়ের খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে সীমান্ত সড়কের শুক্কুরছড়ি চার কিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত ব্যক্তির নাম নবী হোসেন (২৮)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং এলাকার বাসিন্দা জাফর আহম্মদের ছেলে। এ ঘটনায় আহত দুই ব্যক্তি মোহাম্মদ কালা মিয়া (৪০) এবং মোহাম্মদ ইয়াসিনও কুতুপালং এলাকার বাসিন্দা। তাঁরা সবাই বিলাইছড়ি-রাজস্থলী সীমান্ত সড়কে কাজ করছিলেন। 

স্থানীয়রা জানায়, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ করে পিকআপ গাড়িটি রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিল। শুক্কুরছড়ি ৪ কিলো নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এ সময় গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায় এবং ঘটনাস্থলেই নবী হোসেনের মৃত্যু হয়। 

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক নিজাম উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে হাসপাতালে দুর্ঘটনায় পড়া তিনজনকে আনা হলে একজনকে মৃত পাওয়া যায়। অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 

রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। হতাহতদের উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ