হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে রেলক্রসিংয়ে আটকে পড়া পিকআপকে ট্রেনের ধাক্কা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

মিরসরাই রেল ক্রসিংয়ে আটকে পড়া পিকআপকে ট্রেনের ধাক্কা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ রেল ক্রসিংয়ে আটকে পড়া পিকআপ ভ্যান ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে। আজ মঙ্গলবার পূর্বাঞ্চল রেলওয়ের নিজামপুর স্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আপলাইন দিয়ে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ বিকেলে উপজেলার নিজামপুর রেলস্টেশনের উত্তর পাশে একটি অবৈধ লেভেল ক্রসিংয়ে পিকআপ ভ্যানটি (চট্টগ্রাম-ন ১১-৭৫৩৪) পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সেই মুহূর্তে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি এসে পিকআপকে ধাক্কা দিলে তা রেললাইন থেকে ১৫-২০ গজ দূরে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।

এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

এ বিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিকী বলেন, একটি পিকআপ অবৈধ রেল ক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে রেললাইনে আটকে পড়ে। পরে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়েমুচড়ে যায়।

তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। কিছু সময় ট্রেন চলাচলে বিঘ্ন হলেও এখন সবকিছু স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন