হোম > সারা দেশ > চট্টগ্রাম

বঙ্গবন্ধু টানেলে দুর্ঘটনা, প্রাডো গাড়ি জব্দ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি: 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে একটি প্রাডো গাড়ির ধাক্কায় সড়কের পাশের রেলিং ভেঙে গেছে। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে টানেলের আনোয়ারা প্রান্তে টোল প্লাজার পাশে এ ঘটনা ঘটে। গাড়িটি আনোয়ারা থেকে পতেঙ্গার দিকে যাচ্ছিল। 

সংশ্লিষ্টরা জানান, দুর্ঘটনার পর আজ সোমবার সকালে টোলের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা এসে সড়ক পরিষ্কার এবং রেলিং মেরামত করেন। দুর্ঘটনায় ওই প্রাডো গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বঙ্গবন্ধু টানেলের টোল ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন জানান, ‘গতরাতে একটি দ্রুত গতিতে আসা প্রাডো গাড়ি টানেলের টোল প্লাজায় ধাক্কা দেয়। এতে সড়কের রেলিং ক্ষতিগ্রস্ত হয়। পরে আমাদের নিরাপত্তা কর্মীরা সেটি মেরামত করেন। গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে।’ 

এর আগে গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের উদ্বোধন করেন। পরদিন ভোর ৬টা থেকে যান চলাচলের জন্য টানেল খুলে দেওয়া হয়।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন