হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আরও একজনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ৯

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমিত ব্যক্তি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। এই নিয়ে আক্রান্তের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে। আজ শনিবার (১৪ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নগরীর এভারকেয়ার হাসপাতালে রোগ নিরূপণ কেন্দ্রের পরীক্ষায় একজনের শরীরের করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। এই পর্যন্ত ২৪ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।

তিনি আরও জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সাতজন চট্টগ্রাম মহানগরী এলাকার, বাকি দুজন উপজেলার বাসিন্দা।

তবে এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের এনবি ১.৮. ১ নামের করোনার নতুন ধরনটি ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে কোভিড-১৯-এর নতুন ধরন ছড়াচ্ছে। এ নিয়ে জোর প্রস্তুতি নেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮. ১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন