হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই মৎস্য উপকেন্দ্রে অভিযান চলছে, ২১ হাজার বর্গফুট জাল ও নৌকা জব্দ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই লেকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের কাপ্তাই উপকেন্দ্রের অভিযানে নৌকা ও জাল জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির কাপ্তাই লেকে আজ বুধবার তৃতীয় দিনের মতো বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের কাপ্তাই উপকেন্দ্রে অভিযান চালিয়েছে। আজ রাঙামাটি সদর উপজেলার কাপ্তাই লেকের বড়াদম দোখাইয়াপাড়া, সিলেটিপাড়া, গবাঘোনা, মাইচ্ছোঘোনা ও জীবতলী এলাকায় অভিযান চালানো হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান চলে।

মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে কাপ্তাই লেকে অবৈধভাবে মাছ শিকারের সময় ১০ হাজার বর্গফুট সুতার জাল, ১১ হাজার বর্গফুট কারেন্ট জাল ও মাছ ধরার কাজে ব্যবহৃত একটি সাধারণ কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক জসিম উদ্দিন এই অভিযান পরিচালনা করেন। এ সময় নৌ পুলিশ সদস্য ও উপকেন্দ্রের কর্মচারীরা এই অভিযানে সহায়তা করেন।

এর আগে গত সোমবার ও গতকাল কাপ্তাই লেকের কাপ্তাই উপজেলা এবং বিলাইছড়ি উপজেলার বিভিন্ন নৌপথে অভিযান পরিচালনা করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই লেকে কার্পজাতীয় মাছের প্রজননক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ১ মে থেকে তিন মাসের জন্য মাছ আহরণ বন্ধ করেছে সরকার। এই তিন মাসের মধ্যে লেকে মাছ আহরণ করা আইনত অপরাধ।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ