হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্বৃত্তের আগুনে পুড়ল আ.লীগ নেতার ধান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১০ নম্বর চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সালাম সওদাগরের ৮০ শতক জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।  গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ইউনিয়নের হাবিবের গোট্টা এলাকার গুমাই বিলসংলগ্ন সড়কের পাশে স্তূপাকারে ধানের তোড়াগুলো রাখা ছিল। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন আবদুস সালাম। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

অভিযোগে জানা যায়, আবদুস সালাম গুমাই বিলে তাঁর নিজের জমিতে চাষ করা প্রায় ৮০ শতক জমির ধান কেটে মাড়াইয়ের জন্য হাবিবের গোট্টা এলাকায় সড়কের পাশে রেখেছিলেন। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ওই ধানের গাদায় দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। সেই আগুন আজ বুধবার সকাল পর্যন্ত জ্বলছিল। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ধান পুড়ে গেছে। 

আবদুস সালাম সওদাগর আজকের পত্রিকাকে বলেন, 'আমাদের সঙ্গে পারিবারিক জায়গায় একটি দেয়াল নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলে আসছে। তাঁরাই এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করছি। এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমার ধানের ক্ষতিপূরণ দাবি করছি।' 

রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন