হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে রাতের আঁধারে আবদুস সাত্তার নামের এক কৃষকের গোলায়ঘরে থাকা দুটি গরু জবাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাতে চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

কৃষক আবদুস সাত্তার ও স্থানীয়রা জানান, কৃষক আব্দুস সাত্তারের বসতঘরের পাশে ছিল তাঁর গোয়ালঘর। সেখানে তিনি একটি গাভি ও একটি ষাঁড় লালন-পালন করেন। প্রতিদিনের মতো রোববার সন্ধ্যার দিকে গোয়ালঘরে দুটি গরুকে খাবার দিয়ে তিনি ঘুমাতে যান। ফজরের নামাজ পড়ে গোয়ালঘরে গিয়ে দেখেন দুটি গরু জবাই করা অবস্থায় পড়ে আছে। ধারণা করা হচ্ছে, গরুগুলোকে চেতনানাশক ইনজেকশন দিয়ে পূর্বশত্রুতার জেরে কেউ এ অমানবিক কাজ করেছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী কৃষকের অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ