হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীর বেগমগঞ্জে ৪ মামলার আসামি কানকাটা কাদেরকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় আব্দুল কাদের জিলানীকে (কানকাটা কাদের) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে চৌমুহনী পৌরসভার হাজীপুরের ছেরাং বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের জিলানী হাজীপুর এলাকার মৃত গোফরান মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, আব্দুল কাদের খারাপ প্রকৃতির লোক। তিনি মাদকাসক্ত ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে থানায় মাদকসহ বিভিন্ন ঘটনায় চারটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, মাদক কারবার নিয়ে কিছু লোকের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, এই বিরোধের জেরে রাতে প্রতিপক্ষের লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করেছে। স্থানীয় লোকজন তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেলের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ