হোম > সারা দেশ > চট্টগ্রাম

যাত্রীসহ সিএনজি অটোরিকশা পড়ে গেল কর্ণফুলী নদীতে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কালুরঘাটে ফেরি থেকে সিএনজি অটোরিকশা পড়ে কর্ণফুলীতে তলিয়ে গেছে। সিএনজি অটোরিকশায় থাকা তিন যাত্রী সাঁতরে তীরে এলেও এখনো নিখোঁজ রয়েছেন চালক। তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই চালকের নাম জানা যায়নি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। 

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের কন্ট্রোল রুমের কর্তব্যরত ফায়ার ফাইটার সজীব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাড়ে ৭টার দিকে আমাদের কাছে খবর আসে নদীতে যাত্রীসহ সিএনজি অটোরিকশা পড়ে গেছে। যাত্রীরা ওপরে উঠতে পেরেছেন এবং সিএনজি তুলতে পেরেছে। আমাদের যেতে হবে না। একটু আগে আবার খবর এল যে চালক নিখোঁজ রয়েছেন। এখন আমাদের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। তাই বিস্তারিত বলা যাচ্ছে না।’ 

এ প্রসঙ্গে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত এক ফায়ার ফাইটার বলেন, ‘সিএনজি পড়ে যাওয়ার খবর পেয়েছি। সিএনজিতে তিনজন যাত্রী ছিলেন। স্থানীয়দের সহযোগিতায় তাঁরা নদীর ওপরে ওঠে আসতে পেরেছেন। জানা মতে, এখনো সিএনজি উদ্ধার করা সম্ভব হয়নি।’

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন