হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী নদী থেকে অবৈধ বালু উত্তোলন, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কর্ণফুলী নদী থেকে অবৈধ বালু উত্তোলন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের অন্তর্গত কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনার প্রতিবাদে বিএনপি নেতা আজিজুল হকের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন শ্রীপুরের বাসিন্দা মোহাম্মদ শরীফ, জ্যৈষ্ঠপুরা এলাকার মোহাম্মদ আজিম উদ্দিন, মোহাম্মদ আলী, কালু সওদাগরসহ অনেকে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন চলছে। এর ফলে নদীর গভীরতা ও পানির প্রবাহের ভারসাম্য নষ্ট এবং নদীভাঙন তীব্রতর হচ্ছে। কর্ণফুলী নদীর চরবেতাগীর (প্রকাশ নাজিরচর) পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তসহ নবনির্মিত চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প পর্যন্ত বিস্তৃত নদীতে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুল হকের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাতদিন লোডিং ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন করে কোটি কোটি টাকার বালু দেশের বিভিন্ন প্রান্তে পাচার করা হচ্ছে। এতে সরকার প্রচুর রাজস্ব হারাচ্ছে।

এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর হতে বিএনপি নেতা আজিজুল হক বাহিনী তৈরি করে জমি দখল, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালিয়ে আসছেন।

বিএনপি নেতা আজিজুল হকের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

মানববন্ধনে অংশগ্রহণ করা মোহাম্মদ শরীফ বলেন, বিএনপি নেতা আজিজুল হকের নেতৃত্বে চলছে উল্লিখিত কর্মকাণ্ড। আমরা এর প্রতিকার চাই।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক বলেন, ‘দলের ভেতর তো অনেক গ্রুপ থাকে। একটি গ্রুপ আমার পেছনে লেগেছে। এরাই মানববন্ধন করে অপপ্রচার চালাচ্ছে।’

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ