হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে জ্বালানি তেলের চারটি ড্রাম জব্দ, আটক ১

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি  

চট্টগ্রামে জ্বালানি তেলের চারটি ড্রাম জব্দ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের চন্দনাইশে জ্বালানি তেলের চারটি ড্রাম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মো. সাঈদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে দোহাজারী পৌর এলাকায় অভিযান চালিয়ে এসব ড্রাম জব্দ করা হয়।

চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা অভিযানটি পরিচালনা করেন। গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

জানা যায়, দোহাজারী পৌর এলাকার ‘দোহাজারী পেট্রোলিয়াম’ নামের একটি প্রতিষ্ঠান থেকে চারটি ড্রামে করে প্রায় ৮০০ লিটার ডিজেল ও অকটেন ট্রলিযোগে উপজেলার বৈলতলী ইউনুছ মার্কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে দোহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে ড্রামগুলো জব্দ করা হয়। এ সময় একজনকে আটক করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, জব্দ করা জ্বালানি বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, জব্দ করা ডিজেল ও অকটেন দোহাজারী পৌরসভা কার্যালয়ে রাখা হয়েছে। পরে তা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন