হোম > সারা দেশ > চট্টগ্রাম

বেতন বৃদ্ধির দাবিতে বঙ্গবন্ধু টানেলের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের শ্রমিক-কর্মচারীরা। আজ বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানেলের আনোয়ারা প্রান্তের টোল প্লাজা এলাকায় এ বিক্ষোভ করেন তাঁরা। 

শ্রমিক-কর্মচারীরা জানান, টানেলে ছয়টি সেকশনে কয়েক শ লোক কর্মরত আছেন। নিয়ম অনুযায়ী, বছর শেষে তাঁদের বেতন বৃদ্ধিতে বৈষম্য হয়। কারও বেতনের ৫ শতাংশ, আবার কারও ১০ শতাংশ বেতন বৃদ্ধি করে কর্তৃপক্ষ। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। তবে কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে বিক্ষোভ করছেন তাঁরা। 

পরে টানেলের পতেঙ্গা প্রান্তে চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) অফিসে কর্মকর্তাদের সঙ্গে দেখা করে শ্রমিক-কর্মচারীরা তাঁদের দাবি পেশ করেন। তবে বিক্ষোভ চলাকালে টানেলে গাড়ি চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি। 

টানেলের ওয়ার্কশপ সেকশনের ম্যানেজার মঈনুল ইসলাম বলেন, ‘বেতন নিয়ে অসন্তোষের কারণে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ করেন। পরে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) কর্মকর্তাদের সঙ্গে তাঁরা দেখা করে দাবি জানিয়েছেন। টানেলে এখন গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।’

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ