হোম > সারা দেশ > চট্টগ্রাম

সংকটাপন্ন শিশু আরাধ্যকে নেওয়া হলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা।

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত সাত বছরের শিশু আরাধ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে আরাধ্যকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এর আগে সে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন।

তিনি বলেন, শিশুটির অবস্থা অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

চিকিৎসকেরা জানান, শিশু আরাধ্যের মাথায় আঘাত লেগেছে। শরীরের অন্যান্য স্থানেও জখম হয়েছে। মাঝেমধ্যে তার জ্ঞান ফিরলেও অবস্থা এখনো আশঙ্কাজনক। ঢাকার স্কয়ার হাসপাতালের মালিক আরাধ্যের চিকিৎসা ব্যয়ভার বহন করছেন।

এর আগে ২ এপ্রিল সকাল ৭টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী বাস ও কক্সবাজারমুখী মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে ও হাসপাতালে মারা যান ১০ জন। এই ঘটনায় শিশু আরাধ্যসহ আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই চমেক হাসপাতালে আনা হয়।

আজ ১৮ বছর বয়সী তরুণী তাসনিয়া ইসলাম প্রেমা নামে আহতদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। ওই দুর্ঘটনায় শিশু আরাধ্য ও আজ মারা যাওয়া প্রেমা দুজনই পরিবারের সব সদস্যকে হারিয়েছেন।

দুর্ঘটনায় দুটি পরিবারের সব সদস্যই অকালে মৃত্যুবরণ করায় শোকে বাকরুদ্ধ চট্টগ্রামবাসী।

পুলিশ জানায়, নিহতরা ঈদের ছুটিতে দুটি মাইক্রোবাসে করে কক্সবাজার ভ্রমণের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন