হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

কালীচরণ দাস। ছবি: সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়ায় ভাইয়ের লাঠির আঘাতে বোন তপসী দাস (৪৩) নিহত হয়েছেন। নিহত তপসী দাস আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরাছড়া জেলেপাড়ার প্রবাদ দাসের স্ত্রী।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিরাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তপসী দাসের পরিবার ও পুলিশ জানায়, বেলা ১১টার দিকে নিজ ঘরে কাজ করছিলেন তপসী দাস। এ সময় হঠাৎ তাঁর চাচাতো ভাই কালীচরণ দাস তাঁর ঘরে প্রবেশ করেন। কিছু বুঝে ওঠার আগেই তপসী দাসকে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেলে কালীচরণ পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তপসী দাসকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর কুতুবদিয়া থেকে পালিয়ে যাওয়ার সময় ঘাতক কালীচরণকে বড়ঘোপ স্টিমারঘাট থেকে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটক কালীচরণ দাস একই এলাকার শুক্কুর জল দাসের ছেলে এবং নিহত তপসী দাসের চাচাতো ভাই।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, তপসী দাসকে কুপিয়ে হত্যার ঘটনায় কালীচরণকে আটক করা হয়েছে। নিহত ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ