হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

মিরসরাই, চট্টগ্রাম প্রতিনিধি

প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পূর্বাঞ্চল রেলওয়ের উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নাথপাড়া এলাকায় ডাউন লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে রেললাইনে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে মিরসরাই থানা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি টিম পাঠিয়েছি এবং আমি নিজে গিয়েছি। মরদেহটি দেখে ধারণা করা যাচ্ছে, ট্রেন থেকে পড়ে মারা গেছে। চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে খবর পাঠানো হয়। তারা এসে লাশ উদ্ধার করে।’

চট্টগ্রাম রেলওয়ে থানা-পুলিশের (জিআরপি) সহকারী উপপরিদর্শক রাশেদ রানা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করি। তার মাথা জখম ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন