হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে লরির চাপায় বৃদ্ধ নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় লরি চাপা দিলে ঘটনাস্থলেই নুরুল আলম মারা যান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের মিরসরাইয়ে লরির চাপায় নুরুল আলম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আলম উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পূর্ব হাইতকান্দি গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রির ছেলে।

প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই বৃদ্ধ মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন। এ সময় ঢাকামুখী লাইনে বিএসআরএমের স্ক্রাববাহী একটি লরি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির চাচাতো ভাই বলেন, নুরুল আলম একজন পরহেজগার মানুষ ছিলেন। শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনি সীতাকুণ্ডের গফুর মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে নিজামপুর যান। সেখানে মহাসড়ক পার হয়ে গন্তব্যে যাওয়ার সময় দ্রুতগামী একটি লরি তাঁকে চাপা দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানা-পুলিশের ইনচার্জ জাকির রব্বানী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্থানীয় বাসিন্দারা মরদেহ বাড়িতে নিয়ে যান। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ