হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাত্র আন্দোলনে গুলি চালানো সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণের অভিযোগে চকবাজার থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি মিঠুন চক্রবর্তীকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২২ ডিসেম্বর) ফেনী জেলার সদর থানার সুলতানপুর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে সিএমপি পাঁচলাইশ থানা পুলিশ।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়ায় সিএমপি পুলিশের আয়োজিত সংবাদ সম্মেলনে সেচ্ছাসেবক লীগের এই নেতাকে হাজির করা হয়।

সংবাদ সম্মেলনে সিএমপি উপ-কমিশনার (অপরাধ) মো. রইছ উদ্দিন বলেন, গত ১৬ জুলাই দুপুরে ষোলোশহর দুই নম্বর গেইটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকারীদের প্রতিরোধের নামে মিঠুন চক্রবর্তী ও তাঁর সহযোগীরা অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে গাড়ি ভাংচুর ও ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। তাঁর গুলিবর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ঘটনায় পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারনামীয় আসামি মিঠুন। ভিডিও দেখে তাঁকে শনাক্তের পর গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে তাঁকে ফেনী জেলায় এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ডিসি রইছ উদ্দিন বলেন, ‘জুলাইয়ে ওই ঘটনার সময় মিঠুন একটি বিদেশি পিস্তল দিয়ে গুলিবর্ষণ করেছিল। তবে পিস্তলটি অন্য আরেকজনের কাছ থেকে সে নিয়েছিল। পরে সেটা আবার ফেরত দিয়েছে বলে আমাদের জানায়। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, মিঠুন সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর বিশ্বস্ত সহযোগী ছিল। এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো বলে তাঁদের কাছে তথ্য আছে।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন