হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

জব্দ করা জাটকা। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী সদর উপজেলার ডাক্তার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬২ মণ ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে ডাক্তার বাজারে অভিযান চালিয়ে সড়কের ওপর রাখা অবস্থায় মাছগুলো জব্দ করে।

পরে আটক ব্যক্তিদের শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ তানভীর ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ৪/৫ ধারা মোতাবেক প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিধান থাকলেও তাৎক্ষণিকভাবে আসামিরা জরিমানার টাকা প্রদান করেন।

জব্দ জাটকা মাছগুলো শুক্রবার সকালে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ