হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করতে এলে ধরে পুলিশে দিন: মির্জা ফখরুল

কুমিল্লা প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকের ছাত্র-জনতার এ বিজয় নস্যাৎ করতে একটি মহল ষড়যন্ত্র করছে। বিভ্রান্তি ছড়িয়ে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে। দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করতে এলে তাদের ধরে পুলিশে দেবেন। বিএনপির লোকজন চাঁদাবাজি করতে পারে না। এ বিষয়ে সতর্ক থাকবেন।’

আজ শনিবার দুপুরে কুমিল্লার লালমাই ছোট আলমপুর উচ্চবিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

বিএনপির এই নেতা আরও বলেন, নতুন সরকারের মাত্র ২০-২২ দিন বয়স হয়েছে। তাদের সময় দিতে হবে, যাতে করে একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা দীর্ঘ ১৫-১৬ বছর লড়াই করেছি। মামলা-হামলার শিকার হয়েছি। আপনারা মামলায় আদালতে যেতে যেতে অস্থির হয়ে গেছেন। সে অবস্থার অবসান হয়েছে। সে অবস্থান ও সময়টা ধরে রাখতে হবে। যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের মাধ্যমে বিজয় নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সমস্যার সমাধান হবে।’ 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন–বিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন। লালমাই উপজেলা বিএনপির আহ্বায়ক মাসুদ করিমের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ