হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তালশহর রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পাঁচ ঘণ্টা পর বগিটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এতে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনের বগিটি উদ্ধারের পর ট্রেন চলাচল শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার অশোক চন্দ্র দাস জানান, দুপুরে ঢাকা থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশনে আসার পর ইঞ্জিনের পরের বগিটি লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে কাজ শুরু করে। এরপর বিকেল সাড়ে ৫টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন