হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীমান্তে দায়িত্ব পালনকালে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো সিএমএইচে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে আনা হয়। ছবি: বিজিবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক বিজিবি সদস্যকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) হাবিলদার মো. এলাহান মিয়া (৪৯) কান্তালং বিওপি থেকে লিংক টহলে দায়িত্ব পালনকালে চিম্বুলুই বিওপির নিকটবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ তাঁর বাঁ হাত ও বাঁ পায়ে তীব্র ব্যথা ও অবশভাব অনুভূত হয়।

ঘটনার পর ব্যাটালিয়নের মেডিকেল অফিসার তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার পিলখানার বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর মধ্যে ‘লেফট সাইডেড হেমিপেরেসিস’-এর উপসর্গ দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজিবি সূত্র জানায়, দুর্গম পার্বত্য সীমান্তে দায়িত্ব পালনরত সদস্যের জীবন ও সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে এয়ার ইভাকুয়েশনের ব্যবস্থা করা হয়। অপারেশন ও চিকিৎসা শাখার সমন্বিত উদ্যোগে বিজিবির একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়। হেলিকপ্টারটি বেলা ২টা ৩৬ মিনিটে চিম্বুলুই বিওপি থেকে উড্ডয়ন করে নিরাপদে চট্টগ্রাম সিএমএইচে অবতরণ করে।

বর্তমানে হাবিলদার এলাহান মিয়া চট্টগ্রাম সিএমএইচে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় নিয়োজিত প্রত্যেক সদস্য বাহিনীর অমূল্য সম্পদ। দায়িত্ব পালনকালে কোনো সদস্য অসুস্থ বা আহত হলে তাঁর জীবন রক্ষা ও সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়। দুর্গম সীমান্ত অঞ্চলেও সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আধুনিক চিকিৎসা সহায়তা ও জরুরি উদ্ধার ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ