হোম > সারা দেশ > চট্টগ্রাম

দ্বিতীয় দিনের মতো চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

প্রবল স্রোতের কারণে দ্বিতীয় দিনের মতো আজ শুক্রবারও চন্দ্রঘোনা-রাইখালী নৌপথ ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে দ্বিতীয় দিনের মতো চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার পর চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে কেউ কেউ ইঞ্জিনচালিত বোটে পারাপার হচ্ছেন, আবার অনেক যানবাহন রাঙ্গুনিয়া গোডাউন সেতু ব্যবহার করে গন্তব্যে যাচ্ছে।

ফেরিঘাটে কথা হয় ফেরির ইনচার্জ মো. শাহজাহানের সঙ্গে। তিনি বলেন, রাঙামাটির কাপ্তাই লেক থেকে কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে সাড়ে ৩ ফুট করে পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। তাই গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৬টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ। এখনো নদীতে প্রচুর স্রোত রয়েছে, তাই ফেরি চালু করা যাচ্ছে না। 

ফেরিচালক মো. আমিনুল হক বলেন, দ্বিতীয় দিনের মতো আজ শুক্রবারও ফেরি চলাচল বন্ধ রয়েছে। পানির স্রোত এখনো কমেনি।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ