হোম > সারা দেশ > চট্টগ্রাম

আয়ে ২ কোটি টাকার গরমিল, সাবেক মন্ত্রীর এপিএস নুর খানের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ নুর খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এ মামলাটি করেন।

মামলায় বলা হয়, আসামি ২ কোটি ১৩ লাখ ৯৮ হাজার ২৮৪ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন; যা তাঁর বৈধ আয়ের উৎসের সঙ্গে অসংতিপূর্ণ। একই সঙ্গে তিনি দাখিল করা সম্পদ বিবরণীতে ৮২ লাখ ৬৭ হাজার ৮৯৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন।

এ বিষয়ে মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ জানান,

ঘটনার সময়কাল ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত। দুদকের অনুমোদন সাপেক্ষে মামলাটি করা হয়েছে।

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন