হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৭২ হাজার ৬১৯ টাকা! 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

একটি কক্ষে ব্যবহার করা হয় ১টি এলইডি বাল্ব, ১টি ফ্যান ও দেড় হর্স ক্ষমতার পানির পাম্প। এই পাম্পের পানি ব্যবহার করেন বাড়ির আশপাশেরসহ মাত্র ১৪ জন লোক। আর এতেই পল্লী বিদ্যুৎ মাস শেষে বিল দিয়েছে ৭২ হাজার ৬১৯ টাকা! বিলের কপি হাতেই পেয়েই বাড়ির মালিক হতবাক হয়ে যান। 

ভুক্তভোগী গ্রাহক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের বেলচুরা এলাকার টানেল সংযোগ সড়কের কুহিনুর প্লাজা নামে একটি নির্মাণাধীন ভবনের মালিক মো. মোস্তাফিজুর রহমান। 

পূর্বের বিলের কপিতে দেখা গেছে, ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল আসে ২ হাজার ১ টাকা, মার্চে ১ হাজার ২৭ টাকা, এপ্রিল মাসে ২ হাজার ৭৩৭ টাকা। আর চলতি মে মাসে এক লাফে বিল এসেছে ৭২ হাজার ৬১৯ টাকা। যা ধারাবাহিকতার চেয়েও বহুগুণ বেশি। হঠাৎ করে বাড়তি বিল নিয়ে বিপাকে পড়েন গ্রাহক মোস্তাফিজুর। 

ভবনটির দেখাশোনার দায়িত্বে থাকা নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার বিকেলে বিলের কপিটি পেয়ে আমি অবাক হয়ে পড়ি। মিটার না দেখেই বিল লিখে দিয়েছে তারা। কিছু বললে গ্রাহকের সঙ্গে তারা দুর্ব্যবহার করে। আবার বিল পরিশোধ না করলে লাইন কাটতে আসে। জরিমানা হবে বলেও ভয় দেখায়।’ 

আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘হয়তো মিটার রিডাররা বিল লেখার সময় ভুল করেছে। গ্রাহক অফিসে আসলে ঠিক করে দেওয়া হবে।’

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন