হোম > সারা দেশ > চট্টগ্রাম

ধর্ষণের মামলা থেকে বাঁচতে বয়স কমিয়ে কিশোর

সোহেল মারমা, চট্টগ্রাম 

প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছে ১৬ বছর।

এদিকে ভুয়া জন্মসনদ ব্যবহার করে অভিযুক্ত তরুণ আদালতে জামিনের আবেদন করেন। এর আগে গত ১৯ এপ্রিল পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কাউসারকে গ্রেপ্তার করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ২০০৮ সালে দেওয়া জন্মসনদে কাউসারের জন্মতারিখ ২০০৫ সালের ১৫ অক্টোবর উল্লেখ রয়েছে। সে অনুযায়ী তাঁর বয়স ১৯ বছর ৬ মাস। পুলিশের হাতে গ্রেপ্তারের পর গত ২৪ এপ্রিল একই ইউপি কাউসারের নামে নতুন একটি জন্মসনদ ইস্যু করে। ওই জন্মসনদে কাউসার হোসেনের জন্মতারিখ ২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে। সেই অনুয়ায়ী, কাউসারের বর্তমান বয়স ১৬ বছর ৩ মাস। পুরোনো ও নতুন উভয় জন্মসনদে জন্মনিবন্ধন নম্বরও ভিন্ন।

অনৈতিক সুবিধা নিয়ে জন্মসনদ

স্থানীয় একটি সূত্রের তথ্যে, স্থানীয় একটি কম্পিউটারের দোকান থেকে কাউসারের জন্য নতুন জন্মসনদ নিতে আবেদন করেন তাঁর ভাই আলামিন। পরে স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিনের কাছ থেকে স্বাক্ষর নিয়ে জন্মসনদটি তৈরি করেন ইউপি সচিব বখতিয়ার উদ্দিন। তবে এ বিষয়ে কাউসারের ভাই আলামিনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

জানতে চাইলে বাগানবাজার ইউপির সদস্য জসিম উদ্দিন বলেন, ‘তথ্য গোপন করে তাঁর (কাউসার) ভাই আলামিন আমার কাছ থেকে আবেদন ফরমে স্বাক্ষর নেয়। পরে ইউনিয়ন পরিষদের নথিপত্র ঘেঁটে জানতে পারি, তাঁর নামে অপর একটি জন্মসনদ রয়েছে।’

বাগানবাজার ইউপির প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. বখতিয়ার উদ্দিন দুটি জন্মসনদ তৈরির বিষয়টি স্বীকার করে বলেন, ‘প্রতিদিনই এ রকম অনেক ডকুমেন্টস পরিষদে আসে। এত কিছু যাচাই-বাছাই করার সময় কই? অফিসের নির্ধারিত ফি নিয়ে তাঁর (কাউসার) কাগজটি করে দিয়েছি।’

চট্টগ্রামের ভুজপুর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ১৯ এপ্রিল গ্রেপ্তারের পর থেকে আসামি এখনো কারাগারে।

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

আনোয়ারায় রূপালী ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার